“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে আজ দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুর রহমান, সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রী,প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা,সাবেক শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইক।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রধান ও বিভিন্ন মহিলা সমিতির সদস্যগন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.