নড়াইলের কালিয়া পৌর শহরের চাঁদপুর গ্রামে পাশা কম্পিউটারের দোকানে আগুন লেগে কম্পিউটার, ল্যাবটপ ও আইপএসসহ অন্যান্য মালামাল পুলে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বুধবার (৫অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে বলে ধারনা করা হচ্ছে। একই গ্রামে অবস্থিত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে ঘন্টাব্যাপী চেষ্টারপর আগুন নিয়ন্ত্রনে আনে।
পাশা কম্পিউটারের মালিক রফিক জানান, দোকানে থাকা ২৩ কম্পিউটার, ৬টি ল্যাবটপ,২টি আইপিএস ও অন্যান্য মালামাল পুড়ে ছাই গেছে। এতে প্রায় ১৫লাখ টাকারমত ক্ষতি হয়েছে। সরকারী সাহায্য প্রাপ্তির জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন প্রস্তুত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.