প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২২, ৬:১০ অপরাহ্ণ
মোল্লাহাটে যাত্রীবাহি পরিবহন ও জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষে নিহত-১, আহত-৫

নিহত শুভ এলাহী (২৪) ওই জিপগাড়ির চালক বলে পুলিশ জানায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপাগাড়ির মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন গুুুরুতর আহত হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় যাওয়ার পথে জিপগাড়ি চালক শুভ এলাহী মারা যায়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং জিপগাড়ি ঘটনাস্থলে পড়ে আছে। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
আহতরা হলেন, ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.