বাগেরহাটের মোল্লাহাটে অবসর প্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের গাওয়া ও কোদালিয়া ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় অবসর প্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী (পিপিএম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত পুলিশ পরিদর্শক শিকদার আক্কাশ আলীর সঞ্চালনায় উপজেলার গাওয়া ইউনিয়নের মাদ্রাসাঘাটে অবসর প্রাপ্ত পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতেতে এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গাওয়া ইউনিয়নে খান জিল্লুর রহমানকে সভাপতি, মো. রাজিব ফরাজীকে সহ-সভাপতি, শেখ গোলাম জাকারিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. জামিল আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
একইভাবে কোদালিয়া ইউনিয়নে অমুল্য কুমার হিরাকে সভাপতি মনোয়ারা বেগমকে সহ সভাপতি এবং মিঠু চন্দ্র মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান, অবসরপ্রাপ্ত পুলিশ কল্যান এ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ সোয়েব আলী,সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক মো. জাজজিস মোল্লা, দপ্তর সম্পাদক মো. সেকেন্দার আলী, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.