কচুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল উপস্থিতি ডিভাইস এর উদ্বোধন ও সাধারন শিক্ষার্থীদের মাঝে মাস্ক,ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ১ নং বারুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল উপস্থিতি ডিভাইস ব্যাবহার এর উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। উদ্বোধন শেষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরে সাধারন শিক্ষার্থীদের মাঝে মাস্ক,ফুটবল বিতরণ ও ফলজ গাছের চাড়া রোপণ করেন।
এছারাও খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের শিক্ষার্থীদের মাঝেও মাস্ক, ফুটবল বিতরণ এবং অভিভাবক ও শিক্ষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।এসময় ছাত্র ছাত্রীদের সম্পর্কে খোজ খবর নেন এবং ঝড়ে পরা রোধ সম্পর্কে শিক্ষক ও অভিভাকদের অবহিত করেন।এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার,সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন,কচুয়া মডেল (সঃ)প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামান, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.