গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাসেল মৃদা (২৬) নামে একজন নিহত হয়েছেন। সে নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃদার ছেলে।
স্বজনরা জানায়, রাসেল মৃদা পেশায় একজন মোবাইল ব্যবসায়ী। সে স্থানীয় খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী। রবিবার সকালে ঢাকায় টেলিকম জাতীয় মালামাল কিনতে বাড়ি থেকে বের হয়ে ১১ টার দিকে কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসার পাশের রাস্তায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের একটি দ্রতগামী বাসের ধাক্কায় তার চালিত মোটরসাইকেলটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাসেলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.