বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলোহের জেরে পিতা কর্তৃক তিন বছর সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পিতা ও ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় পুলিশ নিহত পিতা ও পুত্রের মরদেহ ঘর থেকে উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গাওয়া গ্রামে এঘটনা ঘটে।
পুলিশের দাবি পুত্রকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে। এঘটনায় নিহত পিতার নাম হায়দার মোল্লা (৩০) এবং পুত্রের নাম জিশান মোল্লা (৩)।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, উপজেলার গাওয়া গ্রামে পিতা ও পুত্রের মৃত্যুর খবর শুনে ঘটনা স্থলে এসেছি। আমরা একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। ঘটনা তদন্ত সাপেক্ষ আরো বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.