Nabadhara
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগ‌ঞ্জে নানা আয়োজনে উদীচীর ৫৪তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
অক্টোবর ২৯, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নানা আয়োজনে গোপালগ‌ঞ্জে বাংলা‌দেশ উদীচী শিল্পীগো‌ষ্ঠির ৫৪তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী‌তে বর্ণাঢ্য আনন্দ শোভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার সকাল ১০টায় সংগঠনের জেলা কার্যাল‌য়ের সাম‌নে জাতীয় ও সংগঠ‌নের পতাকা উ‌ত্তো‌ল‌নের মধ্যদিয়ে অনুষ্ঠা‌নের শুভ সুচনা করা হয়। প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও জেলা প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম্যান এ্যাডভোকেট মু‌ন্সি আতিয়ার রহমান জাতীয় পতাকা ও সংগঠ‌নের সভাপ‌তি মোঃ নাজমুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন ক‌রেন। প‌রে উদীচীর শিল্পীরা জাতীয় ও উদীচীয় সংগীত পরিবেশন করে।

সকাল সা‌ড়ে ১০ টায় দলীয় কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে এক‌টি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পৌরসভার উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সংগঠ‌নের সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহ-সভাপ‌তি মোজ্জাম্মেল হো‌সেন মুন্না, টু‌ঙ্গিপাড়া শাখা আহবায়ক ক‌বিতা হক, রঘুনাথপুর শাখার সভাপ‌তি নিভারানী বিশ্বাস. ব‌শেমুর‌বিপ্রবি শাখার সভাপ‌তি পিউলী মৃধাসহ উদীচী শিল্পী গো‌ষ্ঠির শিল্পীরা উপ‌স্থিত ছি‌লেন।

বি‌কে‌লে পৌর উন্মুক্ত ম‌ঞ্চে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও নাটক প‌রি‌বে‌শিত হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।