নড়াইলের লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের জন প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) সকালে লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, লোহাগড়া উপপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু সিকদার, কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান, লোহাগড়া ইউপির চেয়ারম্যান নাজমীন খন্দকার, মল্লিকপুর ইউপির চেয়ারম্যান শাহিদুর রহমান (শহিদ), কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, পলাশ শেখ, ফারুক হোসেন, মল্লিকপুর ইউপি সদস্য ফকির নুরুজ্জামান, এমদাদুল হক মল্লিক, বুলবুল ইসলাম সহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন বলেন, স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সকল জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগীতা প্রয়োজন। জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তিনি এ বিষয়ে সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.