Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় যুব দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

মোঃ সোহাগ রানা, টুঙ্গিপাড়া
নভেম্বর ১, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে যুব র্যা লি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


এ সময় ৮ জন প্রশিক্ষিত যুবক-যুবতী দের মাঝে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডে ৫ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অফিসার সাজেদুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।