বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে আট টার দিকে শহরে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে।
মিছিলটি রামপুর পার্কের সামনে থেকে শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভ মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটুল, বিএনপি নেতা শামসুল হক আজাদ, মুসা মোল্যা মুস্তাইদুর রহমান আমীন, প্রকৌশলী তাইবুল হাসান, ইব্রাহিম মোল্যা, ফরহাদ রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ ওহিদ ভূইয়া, হযরত আলী, লিটু, মফিজ, রাকিব, সেলিম, সোহাগ মোল্যাসহ বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.