কাটাখালী বাস ষ্টান্ডে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টায় । নিহত যুবক জাহাঙ্গীর গাজী (৪২) লখপুরের ভবনা গ্রামের হাজরা গাজীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট কাটাখালী মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গির গাজী। এসময় মোংলাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি
কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.