Nabadhara
ঢাকাসোমবার , ৭ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিনামূল্যে রবি ফসল বীজ ও সার বিতরণ

 মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় নড়াইলের কালিয়ায় সাড়ে ৪ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এইসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। কালিয়া উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী সভায় নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও মো.আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলার ৪ হাজার ৭৬০জন কৃষকের হাতে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি বীজসহ, ডিএপি ও এমওপি সার তুলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।