চিতলমারীর শান্তিখালী গ্রামে অভিযান চালিয়ে রইচ দাড়িয়া (৩০) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্য্যমাণ আদালতের বিচারক ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। মঙ্গলবার দুপুরে এ আদালত পরিচালনা করা হয়।দন্ডপ্রপ্ত রইচ উপজেলার শান্তিখালী গ্রামের আনসার দাড়িয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহ-যোগীতায় অভিযান চালিয়ে ৩ পুরিয়া গাঁজাসহ রইচ দাড়িয়াকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.