বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা শহরকে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে
পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করা হয়েছে। “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,
সবাই মিলে সুস্থ থাকি”এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
সারাদেশেই ডেঙ্গুর প্রাদূর্ভাব বাড়ছে, ডেঙ্গুর থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে বাগেরহাটে পৌরসভার প্রানকেন্দ্র সাধনার মোড় থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে মানুষকে সচেতন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গুর জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক লিফলেট বিতরণ
করা হয়।
পৌর মেয়র খান হাবিবুর রহমান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুসাব্বেরুল ইসলাম সহ পৌরসভার সকল কাউন্সিলরা এই কর্মসুচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.