কচুয়ায় ১ দিনের এক ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ আজ সকালে উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
সভায় বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক,সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, উপজেলা শিক্ষা অফিসার মোসা; সামছুন্নাহর, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: নাজমুন্নাহার,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মো: রায়হান,তথ্য আপা কর্মকর্তা বিজয়া লোপা,ইনচার্জ ফায়ার সার্ভিস রিপন দাস,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানষ কুমার ও সতীষ কুমার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।
মেলায় উপজেলার সকল দপ্তর তাদের নিজস্ব কাজকর্ম ডিজিটাল পদ্ধতিতে উত্তাপন করেন।মেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

