বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম তানু ভূঁইয়া হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সহ হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত ফরিদ সহ ৯ জনকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ।
শনিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানি থানাধীন বালিপাড়া থেকে প্রধান অভিযুক্তের ফুপু বাড়ি থেকে তাদের আটক করে।এ সময়ে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তল,একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
রবিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্য্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার কে এম আরিফুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। উল্ল্যেখ্য গত শুক্রবার রাতে জেলা স্বেস্ছাসেবক দল নেতা নূরে আলম তানু ভূঁইয়াকে তার বাড়ীর সন্নিকটে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতিমা ১৭ জনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাত ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.