কৈশোরকালের পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোসাব্বিরুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডাক্তার মোঃ শেখ জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রিন্সিপাল ঝিমি মন্ডল,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রদীপ কুমার বকসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম হিসামুল ইসলাম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল,ডাঃ নিশাত রায়হান, জেলা শিক্ষা অফিসের পুষ্টি বিষয়ক কো-অর্ডিনেটর নুসরাত জাহান প্রমূখ। এই প্রশিক্ষণে স্কুলের ১০ জন শিক্ষক ও ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় প্রশিক্ষকবৃন্দ বিভিন্ন সচেতনতামূলক মূলক বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.