Nabadhara
ঢাকাবুধবার , ১৬ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোর উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ১৬, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে চিতলমারীর বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।এর পূর্বে দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান(পিকলুর) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এম,এ খসরু আহম্মেদ উকিল, প্রধান শিক্ষক টিপু সুলতান।

এসময় প্রধান অতিথি ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ছেটবেলা থেকে সৎ পথে চলার অভ্যস গড়ে তোলার লক্ষে দুদকের এ প্রচেষ্টা। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে । তবে এখানে কোন বিক্রেতা থাকবেনা। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্্ের দাম দিয়ে যাবে। এসব শিশুরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত করে শোনার বাংলা গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।