বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব বি,এম কামরুজ্জামানের ব্যাবস্থাপনায় ও বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের উদ্দোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী বেগম রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বুধবার হাড়িয়ার ঘোপ উলুমুল কোরআন মাদ্রসা ও বড়বাড়িয়া শাহী ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খানি মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ মোনাজাত ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,মাওলানা নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্লা, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি রসুল উকিল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

