Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বীর মুক্তিযোদ্ধার মরদেহ খাল থেকে উদ্বার

এস এম শরিফুল ইসলাম নড়াইল
নভেম্বর ১৭, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ আবু তালেব (৭৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে । বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় দিকে কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের অফদার (বেড়িবাঁধ) খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত্য মোজাম শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেন এবং মসজিদের মাইকে তার নিখোঁজের বিষয়টি ঘোষণা দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গন্ধবাড়িয়া গ্রামের অফদার সড়কের পাশে খালে একটি মরদেহ দেখতে পান। পরে নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গত ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্টিত হয় । নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেব। অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন তবিবুর রহমান মন্ডল। ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে আবু তালেবের প্যানেল জয় লাভ করে। এ নিয়ে নির্বাচনের দিন একটু সংঘর্ষ হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাদরাসার পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটির গঠন করার শেষ দিন। আবু তালেব পূর্বে মাদরাসার এডহক কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনে তার প্যানেল জয়লাভ করায় তিনিই আবার সভাপতি হতেন। এ জন্য প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা আবু তালেব কে হত্যা করেছে বলে পরিবারের দাবি ।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বৃহস্পতিবার সকালে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।