একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিনিয়ার আইনজীবী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ শনিবার (১৯ নভেম্বর) বিকালে লোহাগড়ার নিজ বাসভবনে এনপিপির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এনপিপির কেন্দ্রীয় কমিটির সাংহঠনিক সস্পাদক ফকরুল ইসলাম ,নড়াইল জেলা এনপিপির সভাপতি মনির শরীফ, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি হাফিজুর রহমান, সাধারন সস্পাদক বদিয়ার রহমান,মিন্টু সরদার। সন্ধ্যায় শরীক দলের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
পরে তিনি লোহাগড়ার পৌর কমিশনার, বিএনপি নেত্রী অসুস্থ খালেদা খানম কে লোহাগড়া হাসপাতালে নেতাকর্মীদের সাথে নিয়ে দেখতে যান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.