Nabadhara
ঢাকারবিবার , ২০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টে যোগ দিতে ময়মনসিংহের পথে বশেমুরবিপ্রবির দল

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এ অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাংবাদিক প্রতিনিধিরা।

আগামী ২১ ও ২২ নভেম্বর ময়মনসিংহের জাতিয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে নিজ বিশ্ববিদ্যালয়ে এই ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রবিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংবাদ মাধ্যমের মোট ১৬ জন প্রতিনিধি রওনা দেন। এসময়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, প্রতিষ্ঠার পর থেকে এবারই একসাথে এত সংখ্যক ক্যাম্পাস প্রতিনিধি নিজ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আমরা যেন সুষ্ঠু ভাবে অনুষ্ঠান শেষ করে ফিরতে পারি এজন্য সবার দোয়া কামনা করি।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেজবা রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মী হিসেবে ফেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।