শিশুর মেধা বিকাশ, সৎ ও আদর্শ নাগরিরক গড়ে তোলার অঙ্গিকার নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান আলোর পাঠশালার যাত্রা শুরু হয়েছে।
আজ রবিবার উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুন্সি আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন।
আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উপ-কমিশনার নিশাত রহমান মিথুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এডভোকেট মুন্সি আতিয়ার রহমান বলেন, নিভৃত এই পল্লীতে আলোর পাঠশালা শিক্ষার আলো ছড়াবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার উন্নয়নে প্রতিটি গ্রামে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিৎ।
আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগর বলেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর থেকে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণি পর্যন্ত করার চিন্তা ভাবনা রয়েছে। #
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.