মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের তিনদিন পর মোংলার পশুর নদীতে ভেসে উঠেছে জেলে বশিরের মরদেহ। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টায় ভেসে ওঠা মরদেহটি কানাইনগর এলাকার লোকজন উদ্ধার করে।
এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১ টায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে মোঃ বশির (৩৮)। সে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নদীতে নিখোঁজ হওয়া জেলে বশিরের মরদেহ সোমবার সকালে পশুর নদীর কানাই নগর এলাকা থেকে উদ্ধার হয়েছে। এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.