বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শেখ আঃ রহমান ইন্তেকাল করেছেন। গত ১৫ দিন আগে হার্টের সমস্যা দেখা দিলে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনেসিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আগামীকাল তার ওপেন হার্ট সার্জারির কথা থাকলেও দুপুরের দিকে হটাৎ করে বেশী অসুস্হ্য হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্হায় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নেতাকর্মী,ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাত নয়টার দিকে মরদেহ বাড়ীতে পৌঁছালে স্বজন ও নেতাকর্মীদের আহাজারিতে এক হৃদয় বিদারক অবস্হার সৃষ্টি হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা,স্ত্রী ও ছোট ছোট চার ছেলেমেয়ে রেখে গেছেন। রাজনীতির পাশাপাশি তিনি জনতার বাগেরহাট ভিশন এর পরিচালক ও গোটাপাড়া ক্যাবল ভিশনের স্বত্তাধিকারী ছিলেন। মরহুম আঃ রহমান এর মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান আহমেদ মনি ও সাধারন সম্পাদক মোঃ মুকুল মল্লিক।
অনূরুপ শোক বিবৃতি দিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিনের একান্ত সহকারী মোঃ ফিরোজুল ইসলাম,গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবু,সাবেক ইউপি সদস্য আঃ গফ্ফার, প্রমুখ। আগামীকাল ২২ নভেম্বর সকাল দশটায় মরহুমের নিজবাড়ীতে জানাজা শেষে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.