বাগেরহাটে জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট নিউ মার্কেকের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জাতীয় পার্টি, যুবসংহতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, মোড়েলগঞ্জ- শরণখোলা আসনে জাপা প্রার্থী সজন কুমার মিশ্র, শরণখোলা উপজেলা জাপা সভাপতি গাজী বদিউজ্জামান, ফকিরহাট উপজেলা জাপা সভাপতি আলাউদ্দিন আলাল, চিতলমারী উপজেলা জাপা সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, জেলা যুবসংহতির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারন সম্পাদক রাহল দেব বর্মন, জেলা শ্রমিক পার্টির সাধারন সম্পাদব জাহাঙ্গীর বেপারী সহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের ডাকে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙ্গন তৈরীর রাজনীতি শুরু করে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও আওয়ামী লীগ সরকার নতুন খেলায় মেতেছে। আবারো জাপা’র ভাঙ্গন ধরিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। জাপার বহিস্কৃত নেতাদের দিয়ে মামলা করে সরকার জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করছে বলেও তারা দাবী করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.