Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় তাঁরক চাঁদের জন্ম তিথিতে মহোৎসব ও মতুয়া সম্মেলন

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
নভেম্বর ২২, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী তাঁরক চাঁদ গোস্বামীর ১৭৭তম জন্ম তিথি উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপি শুভ অধিবাস,মহোৎসব ও মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে জয়পুর তাঁরক ধামে গত মঙ্গলবার(২২ নভেম্বর) বিকালে তাঁরক চাঁদ মতুয়া সংঘের উদ্যোগে এবং বিজয় কৃঞ্চ সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মতুয়া সংঘের সদস্য সচিব রনজিৎ টিকাদারের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরীক্ষিত সিকদার ।

এ ছাড়া হরিচাঁদ, গুরুচাঁদ,তাঁরক চাঁদ দর্শনের উপর আলোচনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পংকজ সরকার, সাবেক সাধারন সম্পাদক পরেশ সমাদ্দার,অলোক ঘোষ, গৌতম দেওয়ান, শান্তি সিকদার,অশোক কুন্ডু প্রমুখ। বুধবার মহোৎসব ওকবি গান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।