গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জামালপুর জেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন কর্তৃক জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালী উৎসবের আয়োজন করা হয়।এসময় জামালপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
আজ শুক্রবার (২৫ নভেম্বর) আনুমানিক ৩ টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসাইন।অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর জেলা স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
এসময় গ্রাম বাংলার ঐতিহ্য কে ধরে রেখে কলাপাতায় খাবার কলাপাতায় করা হয়
এদিকে নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন (সবুজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসই ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ফয়সাল কবির।
নতুন কমিটির সভাপতি সাজ্জাত হোসেন জানান, আগামীতে আরও বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করব।এছাড়াও শিক্ষার্থীদের পাশে থাকার চেস্টা করব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.