Nabadhara
ঢাকাসোমবার , ২৮ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিত তরুণরা কৃষি খামার করলে দেশ আরও উন্নত হবে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজীর আলম বলেছেন, এক সময় ছিল যা চাষ করব নিজের হলে চলবে, সেই খোরপোশ পদ্ধতির খামার এখন আর নেই। এখন বেশির ভাগ কৃষকরাই বানিজ্যিক চাষাবাদে ঝুকছে। এখন অনেক শিক্ষিত তরুণরাও উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাভজনক কৃষি খামার করছে। বেকার বসে না থেকে শিক্ষিত তরণরা কৃষি খামার করলে দেশ আরও উন্নত হবে। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় মোল্লাহাট উপজেলার গাড়ফা এলাকার প্রকৌশলী শেখ ফয়সাল আহমেদের মধুমতি এগ্রো ফার্ম পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন। মধুমতি এগ্রোর স্বত্বাধীকারি শেখ ফয়সাল আহমেদের কৃষি খামারের প্রশংসা করেন।

এসময়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, বাগেরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মধুমতি এগ্রোর স্বত্বাধীকারি শেখ ফয়সাল আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষিবিদ মো. বেনজীর আলম আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরে সারা বিশ্বে এক ধরণের খাদ্য সংকট তৈরি হতে পারে। তবে বাংলাদেশে এই সংকট তৈরি হবে না। কারণ উন্নত কৃষি ব্যবস্থা তৈরি এবং উৎপাদন বৃদ্ধির জন্য সরকার নানারকম উদ্যোগ নিয়েছে। প্রতি বছর বিভিন্ন সারে কোটি কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এসব কার্যক্রমে দেশে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে দেশে খাদ্য শস্য ও সবজির উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের শেখ টিপু সুলতানের বড় ছেলে ফয়সাল আহমেদ। খুলনা পলিটেকনিক থেকে ২০১০ সালে ম্যাকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা পাশ করে, বেসরকারি চাকুরী শুরু করেন। সর্বশেষ ২০২০ সালে ৪৫ হাজার টাকা বেতনের চাকুরী ছেড়ে বাড়িতে এসে মধুমতি নদীর পারে চর উদয়পুর ও গাড়ফা এলাকায় চাষাবাদ শুরু করেন। প্রথম দিকে নিজস্ব জমিতে বিভিন্ন সবজি চাষ করেন। পরবর্তীতে সাম্মাম চাষ শুরু করেন। প্রথম বছরেই সফলতা পাওয়ায়। জমির পরিমান বাড়াতে থাকেন। বর্তমানে ফয়সালের ক্ষেতে বাহুবলী জাতের আগাম টমেটো, লালশাক, ফিলিপাইনের কালো আখ, সাম্মাম, টপলেডি জাতের পেঁপে, ব্লাক বেরি বারোমাসি তরমুজ, বেগুন, শসাসহ নানা জাতের সবজি ও ফল রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।