Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
নভেম্বর ২৯, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বোরো  মৌসুমে ৬১০০ জন বোরো চাষিদের মাঝে উন্নত মানের বীজ  ও সার বিতরণ করা হয়েছে।২৯ নভেম্বর বুধবার সকালে সদর উপজেলা পরিষদের কৃষি অফিস  চত্বরে কৃষি প্রণোদনার অংশ হিসেবে এই বিতরন  কর্মসূচির আয়োজন করা হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন  প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,  সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা প্রমূখ।

এছাড়া   উপকার ভোগী কৃষক ও  কৃষাণী এই সময় উপস্থিত থেকে এই সার ও বীজ গ্রহণ করেন । এই কর্মসূচিতে বিনামূল্যে প্রতি কৃষককে ২ কেজি করে হাই ব্রিড বোরো ধানের বীজ ও ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বোরো মৌসুমে প্রান্তিক এসব চাষীদের  বিভিন্ন সময় বীজ সংকটে ধান উৎপাদনে ক্ষতিপুষিয়ে নেওয়ার জন্য এ আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।