Nabadhara
ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি বাগেরহাট
নভেম্বর ৩০, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে প্রতিপক্ষের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার শামীম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে সাতটার দিকে জনৈক ফিরোজ হাওলাদারের বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত তাকে উপর্যূপুরি আঘাত করে ফেলে রেখে যায়।পরে স্হানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্হা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্হায় রাত দেড়টার দিকে সে মারা যায়।

এদিকে খবর পেয়ে রাত্রেই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্হল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া সেল এর সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।

তিনি আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে জনৈকা দুলালী খাতুন(ভিকটিমের মামাতো বোন) গত ২৫/০৭/২০২২ তারিখ একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিম শামীম হাওলাদার উক্ত ধর্ষণ মামলার ৬ নং সাক্ষী ছিল এবং জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধের জের, ১০-১৫ বছর আগে ভিকটিম শামীমের পিতার চোখ উঠিয়েছিল আসামিপক্ষ ।ধারনা করা হচ্ছে একারণেই পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আসামীগণ নিহত ভিকটিমকে মারপিট করে গুরুতর আহত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।