Nabadhara
ঢাকাবুধবার , ৩০ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা পরলোকগমন

শরিফুল ইসলাম, নড়াইল
নভেম্বর ৩০, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নীহার বালা বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে নীহার বালা এক নাতী ও নাতনী রেখে গেছেন।

নীহার বালার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক এবং সমবেদনা প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাতে তাকে বাড়ির পাশে সমাধিস্থল করা হবে বলে জানিয়েছেন নীহার বালার নাতী চিত্রশিল্পী নয়ন বৈদ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।