Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের ২য় সমুদ্রবন্দর মোংলা বন্দরের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে বন্দরের প্রধান গেটে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষনা করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ মূসা।পরে বন্দর চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান গেট থেকে বন্দরের স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। সকাল ১০ টায় বন্দর জেটি শেডে কেক কাটা,ডকুমেন্টরী প্রদর্শন,বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা,দোয়া মাহফিল ও মধ্যান্হ ভোজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।

এ সময়ে বন্দরের কর্মকর্তা,কর্মচারী,কাষ্টমস কর্মকর্তা,বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীগন ,স্হানীয় জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময়ে উপস্হিত ছিলেন,। উল্যেখ্য ৭১ বছর আগে ১৯৫০ সালের ১ ডিসেম্বরে যাত্রা শুরু হয় এ বন্দরের। যাত্রা শুরুর ১০ দিনের মাথায় ১১ ডিসেম্বর পশুর চ্যানেলের জয়মনিরঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামক প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মধ্যদিয়ে মোংলা বন্দরের কার্যক্রম শুরু হয়। গত অর্থ বছরে গাড়ী আমদানীতে সর্বোচ্চ রেকর্ডের পাশাপাশি বন্দর ব্যাবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্দর দেশের একটা ইকোনোমিক ইন্ডিকেটর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।