Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 শরিফুল ইসলাম, নড়াইল
ডিসেম্বর ৮, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নড়াইলের চিত্রা রিসোর্ট হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির আয়োজনে ও নড়াইল ভলান্টিয়ার্সের বাস্তবায়নে কর্মশালায় মূল আলোচক ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা পারভিন।

এছাড়া উপস্থিত ছিলেন-জেলা অ্যাডজুট্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিব, সামাজিক গণযোগাযোগ বিশেষজ্ঞ ফাইজুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, বণিক সমিতির সদস্য তসিকুল ইসলাম অনিক, নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম, মানবিক নড়াইল গ্রæপের পরিচালক হুমায়রা হক, সাংস্কৃতিক কর্মী শেখজাদী নাঈমা জব্বারী বনানীসহ প্রমুখ ।

বক্তারা বলেন, গণপরিবহন, পাবলিক প্লেস, সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা। কর্মশালায় জেন্ডারভিত্তিক এসব সংহিসতা বন্ধের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।