Nabadhara
ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল আহসান তালুকদার ‌(পি এ এ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ এম এ জলিল, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসাইন, ফরিদপুর ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমূখ।

সভায় ফরিদপুরের বিভিন্ন সমস্যা যেমন মাদক, সন্ত্রাস , যৌতুক বাল্য বিয়ে ও ইভটিজিং নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী দিনে এসব সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।