Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যারা পাকিস্তানে ভালো থাকে তাদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না – শেখ হেলাল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

যারা পাকিস্থান আমলে ভালো ছিল বলে প্রকাশ্য বক্তব্য দেন, তাদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না। তারা তো স্বাধীনতা বিরোধী, দীর্ঘ দিন তারা (বিএনপি) ক্ষমতায় ছিল, তখন মা-ছেলে (খালেদা-তারেক) এতিমের টাকা আত্মসাৎসহ সীমাহীন লুটপাট করেছে। বাগেরহাটের মোল্লাহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানের সম্মানিত অতিথি এস এম কামাল হোসেন বলেন, বিএনপির ফখরুল সাহেবের নেতৃত্বে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে, আপনারা সচেতন থাকবেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মহামারী করোনা সহ কোনো দুর্যোগে দেশের একটি মানুষও না খেয়ে মারা যায় নাই। এটা কেবল শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সার্বিক তত্বাবধনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কে, আর কলেজ মাঠে এ শীতবস্ত্র ও অনুদানের চেক বিতরণ
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে,এম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, থানা অফিসার ইনচার্জ সোমেন দাস, আও আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম অলিউজ্জামান, শেখ হেলাল উদ্দীন এমপির এপিএস শিকদার ওয়ালিদ হোসেন ও ফিরোজুল ইসলাম, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, নজরুল ইসলাম মিল্টন, প্রচার সম্পাদক এস এম নাসির উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।