Nabadhara
ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির কমিটিতে আওয়ামী সমর্থকের নাম দেওয়ায় সংবাদ সম্মেলন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় আওয়ামী সমর্থক ও ক্ষুদ্র ব্যবসায়ী শেখ ফসিয়ার রহমানকে তার অজান্তে বিএনপির সালামাবাদ ইউনিয়ন কমিটিতে সহ-সভাপতি পদে নাম দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াই টায় কালিয়া প্রেসক্লাবে হাজির হয়ে এ সংবাদ সম্মেলন করেন। ফসিয়ার রহমান সালামাবাদ ইউনিয়নের হাড়ীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মোতালেব শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা বিএনপির কতিপয় ব্যক্তি তাকে বিপদগ্রস্থ করার উদ্দেশ্যে ও ক্ষতি সাধনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে ৭১ সদস্যবিশিষ্ট ৫নং সালামাবাদ ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ৩নং ক্রমিকে সহ-সভাপতি পদে তার নাম অন্তর্ভূক্ত করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত করার অপচেষ্টা করছেন। এতে তার মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির উল্লেখিত কমিটি থেকে তার নাম বাদ দেয়ার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।