কচুয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কৃষকলীগ নেতার মৃত্য। গতকাল শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে কচুয়া উপজেলা রাড়িপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আনছার আলী সেখ(৫০)নিজ জমিতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।(ইন্না লিল্লাহে---রাজেউন)।
জানা যায় আনছার আলী তার বাড়ির পূর্বদিকে নিজ জমির ধান যাতে ইঁদুরে না খেয়ে যায়, তার জন্য নিজ জমিতেই ইঁদুর মারার জন্য জমির চারিপার্শে বিদ্যুৎ দিয়ে দেয়। গতকাল (শনিবার)সকালে বিদ্যুৎ চালিত অবস্থতায় আনছার আলী নিজ জমিতে গেলে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঐ জমিতেই মৃত্যুবরন করেন। মৃত: আনছার আলী কচুয়া উপজেলা রাড়িপাড়া ইউনিয়নের ভান্ডার কোলা গ্রামের আপ্তার উদ্দিন সেখের পুত্র। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, সাধারন সম্পাদক আ: ছালাম মল্লিক সহ উপজেলা কৃষকলীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.