বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কেককাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করে উপজেলার ছাত্রলীগের নেতা কর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় চিতলমারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে কেককাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে বাদ্যযন্ত্র সহকারে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যলয়ে আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস, এম,মাহাতাবুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হিরা,কলেজ ছাত্রলীগের রুবেল মুন্সি,সাধারন সম্পাদক লিমনসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.