কালিয়ায় "সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ" প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে সিডর চালিত পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। বৃহস্পবার (৫ জানুয়ারী) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সিডর চালিত পাওয়ার টিলার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দিপক কমার রায়, উপজেলা কৃষি অফিসার সুবির কুমার বিশ্বাস, সহকারী কৃষি অফিসার মোঃ অলিউল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ নানা শ্রেণী পেশার মানুষ।
জানা যায়, ভর্তুকি মূল্যে উপজেলার ৭ টি ইউনিয়নে ১২ জন প্রান্তিক চাষীদের মাঝে ১২ টি সিডর চালিত পাওয়ার টিলার (জমি চাষ ও দানা বীজ বপন যন্ত্র)
১লক্ষ ৪৫ হাজার টাকার মূল্যে বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে ২লক্ষ ৪৫ হাজার টাকার মেশিন পেয়ে সুবিধাভোগী চাষীরা আনন্দ প্রকাশ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.