কচুয়া উপজেলার গজালিয়া এলাকায় পূর্বশত্রুতার বিরোধে মোজাহার মোল্লা (৪৫) নামের একজন কৃষক কে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা ১০ টার দিকে গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে শেখ গ্রæপ ও মোল্লা গ্রæপের মধ্যে ঘেরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আর ওই বিরোধের জের ধরে আলীপুর গ্রামের শেখ গ্রæফের রাসেল শেখ(২৮), মহিদ শেখ (৩০) ও তুহিন শেখ (৩২) একই এলাকার প্রতিপক্ষ মোজাহের মোল্লা (৪৫) কে রামদা দিয়ে কুপিয়া হত্যা করে। নিহত মোজাহের মোল্লা আলীপুর গ্রামের জোনাব আলী মোল্লার ছেলে। কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদহে উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আর ঘটনা জড়িতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য এই ঘেরের জমি নিয়ে বিগত ৩ ও ১৬ ডিসেম্বর দু দফা সংঘর্ষ হয়েছিল।তখন মোল্লা গ্রæপ মামলা করলে পুলিশ শেখ গ্রæপের একজনকে আটক করে বাগেরহাট কোর্টে প্রেরন ও করেছিল।অতিরিক্ত পুলিশ সুপার বাগেরহাট সদর সার্কেল মো: মাহামুদুর রহমান ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.