Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।দিনটি উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামীলীগের অফিস চত্বরে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ,বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমায়েত উদ্দিন,ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান,সরদার ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরদার আঃ কাদের ও বিশ্বজিৎ সরকার,জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সহ সভাপতি রাকিবুল ইসলাম রাজ,সাংগঠনিক সম্পাদক তাজবির,পৌর ছাত্রলীগের সরদার রানা সহ দলীয় নেতাকর্মীরা এসময়ে উপস্হিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও স্মার্ট বাংলাদেশ গড়তে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।