Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খান জাহাঙ্গীর আলম

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

আমি খান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান ১০ নং কোটাকোল ইউনিয়ন পরিষদ, সাধারন সম্পাদক নড়াইল জেলা কৃষকলীগ ও সভাপতি কোটাকোল ইউনিয়ন আওয়ামিলীগ এই মর্মে অবগত করছি যে আজ ১০ জানুয়ারী ওয়ান লাইন পোর্টাল দৈনিক একুশে নিউজে আমাকে মাদক ব্যবসায়ী ও একাধিক মামালার আসামী উল্লেখ করে একটি নিউজ প্রকাশিত হয়েছে। অথচ আমি ধুমপান ও করিনা। আমার বিরুদ্ধে বর্তমানে কোন মামলা চলমান নেই। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তহীন।

প্রকৃত ঘটনা হল বিগত ৮ জানুয়ারী দিনগত রাতে বড়দিয়া বাজারে স্কুল সংলগ্ন বিষ্ণু দাশের দোকানে চুরি হয়। কিন্তু বোকা চোর তার ব্যবহৃত মোবাইল ফেলে যায়। অতঃপর উক্ত মোবাইল আমার জিম্মায় রাখে দোকানদার। সেই সূত্র ধরে পার্শ্ববর্তী রামপুর গ্রামের সাইদুল শেখের ছেলে তানভীর শেখ দোষী সাব্যস্ত হলে তার বাবা গোপনে আমাকে ক্ষতিপূরণ সাপেক্ষে মীমাংসার কথা বলে। কিন্তু জনৈক সাংবাদিক দোষী তানভীরের খালাতো ভাই হওয়ায় ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে অহেতুক তর্কে জড়িয়ে চোরকে আড়াল করতে এবং দোকান চুরির ঘটনাকে ধামাচাপা দিতে উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ প্রকাশ করায় আমি এবং বাজার বাসী হতবাক। উল্লেখ্য যে, বিগত ইউনিয়ন নির্বাচনে আমি অংশ গ্রহণ করি নাই বা ভবিষ্যতেও করার ইচ্ছে নেই। কোন সামাজিক দলাদলিতেও আমি সম্পৃক্ত নই।

প্রকৃত সত্যকে আড়াল করে সংবাদ প্রকাশ করায় আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।