গোপালগঞ্জের মুকসুদপুরে দেশীয় তৈরি ৬ লিটার চোলাই মদসহ তপন মন্ডল (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার জলিরপাড় মোল্লা মার্কেটের তপন মন্ডলের মুদি দোকান তাকে গ্রেফতার করা হয়। মুকসুদপুর থানার এস আই অশোক ভূষন সাহা, এস আই রাকিবুল ইসলাম উজ্জল, এস আই খাইরুল বাশারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তপন মন্ডল ঘেচুয়া গ্রামের জয়দেব মন্ডলের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া জানান, উপজেলার জলিরপাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মুকসুদপুর থানা একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.