Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালকের সাংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার চিতলমারী
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচনে বিধিবহির্ভূতভাবে বাতিল করা মনোনয়নপত্র বৈধকরণের দাবী জানিয়ে সাংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ২ নং চিতলমারী উপজেলার এলাকা পরিচালক মোঃ আলমগীর হোসেন।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুর ১ টায় চিতলমারী উপজেলা প্রেসকা¬বের অস্থায়ী কার্যালয়ে সাংবাদ সম্মেলনে মোঃ আলমগীর হোসেন লিখিত বক্তব্যে জানান, তিনি বিগত দুই মেয়াদে (৬ বছর) বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (এলাকা নং-২, চিতলমারী উপজেলা) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আসন্ন পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচন-২০২৩ এ অংশ গ্রহণ করার লক্ষ্যেও তিনি পুনরায় মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ২ জানুয়ারী বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মোঃ শামীম সরকারে নিকট উক্ত মনোনয়নপত্র জমা করেন। কিন্তু মনোনয়নপত্র বাছাইকালে বিধিবহির্ভূতভাবে তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেণ রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রধান মোঃ শামীম সরকার । একই সাথে তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই পদে মোঃ শামীম হোসেন নামে একজন এমপিওভুক্ত স্কুল শিক্ষকের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেণ। অথচ নির্বাচন সংক্রান্ত পরিপত্রের ৪ এর ‘চ’ ধারায় উল্লেখ আছে ‘স্থানীয় সরকারী বা বেসরকারী সংস্থার বেতন/ভাতাদি প্রাপ্ত পদে চাকুরীরত কোন ব্যক্তি বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। এছাড়াও বৈধ ঘোষণা করা ওই স্কুল শিক্ষকের পিতার নাম, ঠিকানা ও মিটার নম্বরসহ বিভিন্ন বিষয়ে অসংগতি রয়েছে।

এ সব বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার আবেদন করলেও অদৃশ্য কারণে বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে না বলেও তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেণ।

এ ব্যাপারে বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির রির্টানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মোঃ শামীম সরকার মুঠো ফোনে সাংবাদিকদের জানান, গ্রাহক শ্রেণী পরিবর্তন সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে প্রার্থী মোঃ আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, বৈধ ঘোষণা হওয়া প্রার্থী মোঃ শামীম হোসেন তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।