Nabadhara
ঢাকারবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে র‍্যাব পরিচয়ে প্রতারণা একজন গ্রেফতার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল:
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে মুন্সি ওবায়দুর রহমান শান্ত (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মুন্সি ওবাইদুর রহমান শান্ত উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত মুন্সী আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে মো: সোহেল রানা (৪০) ও মুন্সি ওবাইদুর রহমান শান্ত উপজেলার তুষার আলী খান এর পোদ্দারপাড়া স্বর্ণপট্টির মোড়ে খান এন্টার প্রাইজ ইলেকট্রনিকস শোরুমে এসে পারিবারিক ঝামেলা মেটানোর কথা বলে, তার ভাই রিপনের কাছে র‍্যাবের হেডকোয়ার্টার্স এর বড় অফিসার পরিচয় দেয় এবং টাকা না দিলে লোহাগড়া মধুমতি আর্মি ক্যাম্পে নিয়ে হাত পা ভেঙে দেয়ার ভয় দেখায়। পরবর্তীতে মো: তুষার আলী খান উপস্থিত হলে তারা সমাধানের জন্য ৫ লাখ টাকা দাবি করে। তুষার তাদের কাছে একদিনের সময় চান।

পরেন দিন শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে দাবিকৃত টাকা নিতে দুই প্রতারক লোহাগড়া বাজারের চাউলের হাটের একটি দোকানে আসলে ৫ হাজার টাকা দেয় তারা। পুরো টাকা দিতে না পারায় তাদের উপর উত্তেজিত হয় প্রতারক দুজন। তাদের আচরন দেখে সন্দেহ হলে স্থানিয়রা তাদের আটক করার চেষ্টা করলে মো: সোহেল রানা নামে এক প্রতারক পালিয়ে যায়। এসময় ওবাইদুর রহমান শান্ত কে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে আটক করে। পলাতক সোহেল রানা উপজেলার লাহুড়িয়া গ্রামের মাহামুদের ছেলে।

এ বিষয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, রোববার (১৫ জানুয়ারি) সকালে ভুক্তভোগী তুষার আলী খান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে গ্রেফতারকৃত ওবায়দুর রহমান শান্ত কে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।