Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগীতার উদ্বোধন

শরিফুল ইসলাম, নড়াইল
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ৩ দিনব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ভলিবল (তরুন-তরুনী ) প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রিড়া সংস্থার ব্যাবস্থাপনায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে এ প্রযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। উদ্বোধনী খেলায় তরুন গ্রুপে যশোর জেলা দল-মাগুরা জেলা দলের এবং তরুনী গ্রুপে-সাতক্ষিরা জেলা দল-মাগুরা জেলা দলের মোকাবেলা করবে।

বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে জেলা ক্রিড়া কর্মকর্তা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধক্ষ আব্দুর রশীদ, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা তরিকুল ইসলাম, সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়ারগণসহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগীতায় নড়াইল ভেন্যুতে ২টি গ্রুপে (তরুন ৭টি ও তরুনী-৬টি ) স্বাগতিক নড়াইল জেলা দলসহ যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষিরা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা দলের ১৩টি দল অংশ অংশগ্রহণ কররে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।