Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্মিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার উমায়ের, ডা. মনিরুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমর চঁাদ মৃধা খোকন, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে যার যার অবস্থান থেকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কাজ করবেন বলে অঙ্গিকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।