আগামী ২৫ জানুয়ারী বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন সফল করার লক্ষে চিতলমারীর- ১নং বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বড়বাড়িয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়াদ জান্নাত আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আজগার মোল্লার সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান পান্না, যুব ও ক্রীড়া সম্পাদক এম,এ খসরু আহম্মেদ উকিল, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জাহাঙ্গির আলম,আ’লীগ নেতা লিটু সিকদার, যুরলীগ নেতা সরদার মেহেদি হাসান, নুর ইসলাম সিকদার প্রমুখ।
এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেও সভাপতি, সাধারন সম্পাদকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.